function-based views (FBVs) কি?
function-based views (FBVs) হল একজন Django Developer একেকটি View এর জন্য একেকটি Python Function ব্যবহার করবে, যা একটি argument কে HttpRequest object হিসাবে গ্রহণ করে এবং একটি HttpResponse object return করে।
from django.http import HttpResponse
def hello(request):
return HttpResponse("Hello, world!")এই view টি কেবল একটি plain text “Hello, world!” কে HTTP response হিসাবে রিটার্ন করবে।
function-based views (FBVs) অতিরিক্ত arguments ও গ্রহণ করতে পারে, যেমন URL parameters বা ইউজারের সাবমিট দেওয়া ফর্ম থেকে ডেটা। উদাহরণস্বরূপ, এখানে একটি view যা URL-এ একটি “name” প্যারামিটার আশা করে এবং এটি একটি ব্যক্তিগত অভিবাদন তৈরি করতে ব্যবহার করে:
from django.http import HttpResponse
def greet(request, name):
return HttpResponse(f"Hello, {name}!")Note:উপরের দুটি উদাহরণের (যথাক্রমে http://localhost:8000/hello এবং http://localhost:8000/greet/Masud ) আউটপুট ব্রাউজারে দেখতে চাইলে আপনার app folder এর মধ্যে অবস্থিত urls.py তে নিম্নোক্ত কোড গুলো যুক্ত করে দিতে হবে :
from django.urls import path
from . import views
urlpatterns = [
path('hello/', views.hello, name='hello'),
path('greet/<str:name>/', views.greet, name='greet'),
]