Django

⌘K
  1. Home
  2. Django
  3. Model
  4. Model মডেল
  5. 01. মডেল বানাই মাইগ্রেশন , মাইগ্রেট করি

01. মডেল বানাই মাইগ্রেশন , মাইগ্রেট করি

মনে করি আমরা ব্লগ এর পোস্টের জন্য মডেল বানাবো আমাদের এজন্য এপ্প এর models.py ফাইলে মডেল তৈরী করি

from django.db import models

class Post(models.Model):
    title = models.CharField(max_length=200)
    content = models.TextField()
    pub_date = models.DateTimeField(auto_now_add=True)
    author = models.ForeignKey('Author', on_delete=models.CASCADE)
    
    def __str__(self):
        return self.title

মাইগ্রেশন

বই এর ভাষায় বলতে গেলে মাইগ্রেশন(Migration) হলো আমাদের এপ এর ডাটাবেজ(Database) এর স্কিমা(Schema).

মডেল বানানোর পর মাইগ্রেশন করলে মডেল অনুযায়ী একটি মাইগ্রেশন ফাইল তৈরী হয় যেখানে মডেল অনুযায়ী sql কোডের পাইথন কোড তৈরী হয়। পরবর্তীতে মাইগ্রেট করলে ডাটাবেজ এ টেবিল তৈরী হয়।

প্রজেক্ট ফোল্ডারে cmd ওপেন করে মাইগ্রেশন কমান্ড রান করি

python manage.py makemigrations

মাইগ্রেট

python manage.py migrate

How can we help?