আমরা ডিজাইন পরিবর্তন করার জন্য আমাদের প্রজেক্টের টেম্প্লেটস ফোল্ডারে allauth টেম্পলেট কে রাখবো আর পরিবর্তন করবো।
আমরা টেম্প্লেটস ফোল্ডার সেটিংস করে ফেলি settings.py তে
'DIRS': [os.path.join(BASE_DIR, 'templates')],
আমরা পাইথন environment এ যেখানে allauth ইনস্টল করেছি Lib > site-packages > allauth > templates > account সেখান থেকে টেম্পলেট গুলো কপি করে প্রজেক্টের টেম্প্লেটস ফোল্ডারে নিয়ে এসে ইচ্ছামত মোডিফাই করতে পারি।