১. প্রজেক্ট তৈরি করা
প্রথম ধাপ: Django প্রজেক্ট তৈরি করতে হবে।
django-admin startproject myproject
২. প্রজেক্ট ডিরেক্টরিতে যান
cd myprojectএখন আপনার প্রজেক্ট ডিরেক্টরিতে চলে যান, যেখানে ম্যানেজমেন্ট ফাইল (manage.py) আছে।
৩. ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করুন
ভাল অভ্যাস: ভার্চুয়াল এনভায়রনমেন্ট ব্যবহার করা।
python -m venv envএটি env নামে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করবে।
৪. ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করুন
- Windows:
env\Scripts\activate
এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট সক্রিয় হয়ে যাবে।
৫. Django ইন্সটল করুন
pip install djangoএই কমান্ডটি ডজাঙ্গো ইনস্টল করবে।
৬. Unfold অ্যাডমিন প্যানেল ইন্সটল করা
Unfold অ্যাডমিন প্যানেল ইন্সটল করতে নিচের প্যাকেজ ইনস্টল করুন:
pip install django-unfold৭. অ্যাপ্লিকেশন সেটআপ করা
settings.py ফাইলটি ওপেন করুন এবং INSTALLED_APPS লিস্টে unfold যোগ করুন:
# settings.py
INSTALLED_APPS = [
"unfold", # before django.contrib.admin
"unfold.contrib.filters", # optional, if special filters are needed
"unfold.contrib.forms", # optional, if special form elements are needed
"unfold.contrib.inlines", # optional, if special inlines are needed
"unfold.contrib.import_export", # optional, if django-import-export package is used
"unfold.contrib.guardian", # optional, if django-guardian package is used
"unfold.contrib.simple_history", # optional, if django-simple-history package is used
"django.contrib.admin", # required
]৮. স্ট্যাটিক ফাইল কনফিগার করা
Unfold অ্যাডমিন প্যানেল স্ট্যাটিক ফাইল ব্যবহারের জন্য settings.py-এ স্ট্যাটিক ফাইল কনফিগার যোগ করুন:
STATIC_URL = '/static/'
STATICFILES_DIRS = [BASE_DIR / "static"]
STATIC_ROOT = BASE_DIR / "staticfiles"
৯. মাইগ্রেশন চালান
python manage.py migrateএটি ডাটাবেস টেবিল তৈরি করবে।
১০. ডেভেলপমেন্ট সার্ভার চালানো
python manage.py runserverব্রাউজারে গিয়ে চেক করুন: http://127.0.0.1:8000/admin
১১. সুপারইউজার তৈরি করুন
python manage.py createsuperuserইমেইল, পাসওয়ার্ড এবং ইউজারনেম দিয়ে সুপারইউজার তৈরি করুন।
১২. Unfold অ্যাডমিন প্যানেল কাস্টমাইজেশন
Unfold ব্যবহার করার পর, আপনার অ্যাডমিন ক্লাসগুলোকে অবশ্যই unfold.admin.ModelAdmin থেকে ইনহেরিট করতে হবে। যদি ডিফল্ট django.contrib.admin.ModelAdmin ব্যবহার করেন, তাহলে ফর্মগুলো ঠিকমতো স্টাইল হবে না এবং Unfold-এর কিছু ফিচার কাজ করবে না।
Unfold এর কাস্টমাইজেশন করতে admin.py ফাইল ব্যবহার করুন। উদাহরণস্বরূপ:
# admin.py
from django.contrib import admin
from unfold.admin import ModelAdmin
@admin.register(MyModel)
class CustomAdminClass(ModelAdmin):
pass