python-basic

⌘K
  1. Home
  2. python-basic
  3. ব্যাসিক কনসেপ্ট
  4. ইউজার ইনপুট গ্রহণ করা

ইউজার ইনপুট গ্রহণ করা

পাইথনে ব্যবহারকারীর ইনপুট (user input) গ্রহণ করাখুবই সহজ এবং প্রায় সকল প্রোগ্রামে ব্যবহার হয়। ব্যবহারকারী ইনপুট দেওয়ার জন্য input() ফাংশন ব্যবহার করা হয়। এই ফাংশন ব্যবহার করে ব্যবহারকারীকে টার্মিনালে একটি প্রম্পট দেওয়া হয়, সেখানে ব্যবহারকারী যা লিখবে সেটা প্রোগ্রাম প্রোগ্রামে গ্রহণ করে এবং এটি স্ট্রিং হিসেবে প্রদান করে।

একটি উদাহরণ দেখা যাক কিভাবে ব্যবহারকারীর ইনপুট নেওয়া যায়:

# যবহারকারীর ইনপুট নেওয
name = input("নাম লিখুন: ")

# আউটপুট দিন
print("আপনার নাম:", name)

ব্যবহারকারীর ইনপুট ভ্যারিয়েবল এ সেট করা ও প্রিন্ট করা :

# Prompt the user for input
name = input("Enter your name: ")
age = input("Enter your age: ")

# Print the stored values
print("Name:", name)
print("Age:", age)

How can we help?