Django URLs এর ভূমিকা
- Django URLs কী এবং কেন প্রয়োজন তা জানা।
- URL কনফিগারেশনের ভূমিকা বোঝা।
বেসিক URL কনফিগারেশন
urls.pyফাইল তৈরি এবং কনফিগার করা।path()ফাংশন ব্যবহার করে URL তৈরি করা।- বিভিন্ন URL প্যাটার্ন তৈরি করা।
ফাংশন-বেসড ভিউয়ের সাথে URL যুক্ত করা
- ফাংশন-বেসড ভিউ তৈরি এবং সেটাকে URL এর সাথে যুক্ত করা।
- উদাহরণ:
home,about,contactপেজের URL সেটআপ করা।
ক্লাস-বেসড ভিউয়ের সাথে URL যুক্ত করা
- ক্লাস-বেসড ভিউ (CBV) তৈরি করা এবং URL এর সাথে যুক্ত করা।
- Django এর
as_view()মেথড ব্যবহার।
ডাইনামিক URL এবং URL প্যারামিটার ব্যবহার
- URL এর মধ্যে ডাইনামিক প্যারামিটার যোগ করা, যেমন
post/<int:id>/। - ভিউ ফাংশনে কিভাবে প্যারামিটার পাঠানো হয় তা বোঝা।
নামকৃত URL ব্যবহার
- URL নামকরণ করা এবং কীভাবে টেমপ্লেটে
urlট্যাগের মাধ্যমে ব্যবহার করা যায়। - নামকৃত URL ব্যবহারের সুবিধা এবং লিংকিং আরও সহজ করা।
URL রিভার্সিং এবং রিভার্স ফাংশন
reverse()ফাংশন ব্যবহার এবং কীভাবে URL রিভার্স করা যায়।- Django এর
reverse_lazyফাংশন নিয়ে কাজ।
URL নামস্পেসিং
- অ্যাপ-ভিত্তিক URL নামস্পেস তৈরি করা।
- বড় প্রজেক্টে নামস্পেস ব্যবহার করে URL এর সংঘর্ষ এড়ানো।
ইনক্লুড ব্যবহার করে URL সংগঠিত করা
- মেইন প্রজেক্ট
urls.pyফাইল থেকে অ্যাপেরurls.pyফাইলগুলোতে URL রুটিং বিভক্ত করা। include()ফাংশন ব্যবহার এবং অ্যাপ ভিত্তিক URL কনফিগারেশন।
কাস্টম URL কনভার্টার তৈরি
- Django এর কনভার্টার ব্যবহার এবং কাস্টম কনভার্টার তৈরি করা।
- উদাহরণস্বরূপ, slug বা string-based কনভার্টার।
Django Redirect এবং রিডাইরেক্ট URL
redirect()ফাংশন ব্যবহার করে URL রিডাইরেক্ট করা।- কীভাবে এক URL থেকে অন্য URL এ ব্যবহারকারীকে রিডাইরেক্ট করবেন।
URL কনফিগারেশনের জন্য Regular Expressions ব্যবহার
re_path()ফাংশন ব্যবহার করে Regular Expressions এর মাধ্যমে URL প্যাটার্ন তৈরি করা।
API এবং RESTful URL কনফিগারেশন
- Django REST framework (DRF) এর সাথে URL কনফিগার করা।
- API এর জন্য URL এর রূপ এবং কনভেনশন শেখা।
এই টিউটোরিয়ালে আমরা দেখবো
django app এ কিভাবে একটি html টেম্পলেট কে ইউআরএল দ্বারা প্রদর্শন করানো হয়।
- apps এ টেম্পলেট নামে একটি ফোল্ডার বানাই এবং তার মধ্যে home.html নামে একটি html টেম্পলেট বানাই।
- এপপ্স ফোল্ডারে urls.py নামে আরেকটি ফাইল বানাই
myapp/templates ডিরেক্টরিতে HTML টেমপ্লেট তৈরি করুন যেমন home.html
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Home Page</title>
</head>
<body>
<h1>Welcome to myapp!</h1>
</body>
</html>
myapp ডিরেক্টরিতে views.py ফাইল তৈরি করুন এবং নিম্নলিখিত কোড সংরক্ষণ করুন:
from django.shortcuts import render
def home_view(request):
return render(request, 'home.html')
myapp ডিরেক্টরিতে urls.py ফাইল তৈরি করুন
from django.urls import path
from .import views
urlpatterns = [
path('',views.home_view, name='home'),
]
urls.py এ প্যারামিটার কিভাবে কাজ করে
urls.py এ আমরা একটি ইউআরএল বানাই
from django.urls import path
from . import views
urlpatterns = [
path('product/<int:product_id>/', views.product_detail, name='product_detail'),
]
এই URL টি একটি সংখ্যা মান গ্রহণ করবে, যা আপনি product_id ভেরিয়েবল হিসাবে আপনার product_detail ভিউতে পাস করতে পারেন।Comment
Views Function: views.py
from django.shortcuts import render
from .models import Product
def product_detail(request, product_id):
product = Product.objects.get(pk=product_id)
return render(request, 'product_detail.html', {'product': product})
আমরা urls.py এ যে নামে প্যারামিটার দিয়েছি ঐনামে views ফাইলের মেথডে প্যারামিটার নিতে হবে। আমি urls.py এ product_id নামে নিয়েছিলাম তাই আমার ভিউস মেথডে ঐনামে প্যারামিটার নিয়েছি Comment
Product.objects.get দ্বারা Product মডেল থেকে প্রাইমারি কি এর উপর ভিত্তি করে ডেটা আনা হয়েছে আমরা চাইলে pk=product_id এর জায়গায় id =product_id দিতে পারিComment
Using Parameters in Templates:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Product Detail</title>
</head>
<body>
<h1>Product Details</h1>
<p>Name: {{ product.name }}</p>
<p>Price: ${{ product.price }}</p>
<!-- Other product details here -->
</body>
</html>
Generating URLs with Parameters:
<a href="{% url 'product_detail' product.id %}">View Product Details</a>href= এর মধ্যে প্রথমে “{% url %} লিখবো url এর পর কোটেশনে route নাম লিখবো যা urls এর name = ” লিখেছিলাম এর পর প্যারামিটার এর মান দেব