Django তে Views কি?
Django তে, “view” হল একটি Python function যা একটি web request নেয় এবং একটি web response প্রদান করে। ভিউ হল Django এর HTTP requests এবং responses গুলি পরিচালনার কেন্দ্রবিন্দু।
আমরা যখন কোন একটা ইউআরএল এ রিকোয়েস্ট পাঠায় তখন Django এর নিয়মে সে আমাদের ওই ইউআরএল অনুযায়ী একটি ভিউ তে পাঠিয়ে দেয় যেখানে এই ইউআরএল এর জন্য কোন html পেজ শো করবে বা অন্য কিছু যেমন জেসন রেসপন্স শো করবে তা ডেভেলপার একটি পাইথন ফাইলে ওই রিকোয়েস্টের জন্য লিখে রাখে এবং লিখে রাখার যে নিয়ম সেটাই হলো Django এর ভাষায় ভিউ
Django তে Views কত ধরণের?
Django তে Views গুলো মূলত দুই ধরণের:
- function-based views (FBVs)
- class-based views (CBVs)
function-based views ভিউ আমরা বানাই নিচের মতো করে
from django.http import HttpResponse
def my_view(request):
if request.method == "GET":
# <view logic>
return HttpResponse("result")urls.py
from django.urls import path
from myapp.views import MyView
urlpatterns = [
path("about/", MyView.my_view,name="my_view"),
]class-based views আমরা বানাই নিচের মতো করে
from django.http import HttpResponse
from django.views import View
class MyView(View):
def get(self, request):
# <view logic>
return HttpResponse("result")urls.py
from django.urls import path
from myapp.views import MyView
urlpatterns = [
path("about/", MyView.as_view()),
]