Django

⌘K
  1. Home
  2. Django
  3. Django Installation and S...
  4. environment setup (পরিবেশ তৈরী )

environment setup (পরিবেশ তৈরী )

পাইথন ইনস্টল :

django তে কাজের জন্য পাইথন ইনস্টল থাকতে হবে আমাদের পাইথন বেসিক টিউটোরিয়াল থেকে পাইথন ইনস্টল টিউটোরিয়াল দেখে ইনস্টল করে নিন।

আপনি দুইভাবে Django ইনস্টল করতে পারেন

১. ডিফল্ট পাইথন পরিবেশে
২. ভার্চুয়াল পরিবেশে

আমি এখানে ডিফল্ট পরিবেশে Django প্রজেক্ট বানিয়ে দেখাবো।

পাইথন ইনস্টল থাকলে আপনার কম্পিউটার এর যেকোনো জায়গায় কমান্ড প্রম্প ওপেন করে নিচের নির্দেশনা ফলো করে Django ইনস্টল করে একটি প্রজেক্ট বানিয়ে ফেলুন।

জ্যাঙ্গো ইনস্টল করুন :

pip install django

একটি জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করুন :

এখন, আপনি একটি জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করতে পারেন। projectname আপনার পছন্দসই প্রকল্পের নাম দিয়ে তৈরি করুন :

django-admin startproject projectname

প্রজেক্ট ডিরেক্টরিতে ঢুকুন:

cd projectname

ডেভেলপমেন্ট সার্ভার চালান :

নিম্নলিখিত কমান্ড দিয়ে জ্যাঙ্গো ডেভেলপমেন্ট সার্ভার শুরু করুন

python manage.py runserver

এতে ডেভেলপমেন্ট সার্ভার শুরু হবে http://127.0.0.1:8000/

ব্রাউজার ওপেন করুন এবং দেখুন

Articles

How can we help?