1. Home
  2. Erp
  3. Discounts
  4. ১। ডিসকাউন্ট টাইপ

১। ডিসকাউন্ট টাইপ

রহিম সাহেব প্রথমে তাদের আইটি টিমকে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট প্রকার সংজ্ঞায়িত করতে বললেন। আইটি টিম প্রথমে DiscountType মডেল তৈরি করল:

class DiscountType(BaseModel):
    """Different types of discounts"""

    CALCULATION_METHODS = [
        ('PERCENTAGE', _('Percentage')),
        ('FIXED', _('Fixed Amount')),
        ('BUY_X_GET_Y', _('Buy X Get Y Free')),
        ('TIER', _('Tiered Discount')),
        ('BUNDLE', _('Bundle Discount')),
    ]

    name = models.CharField(_("Name"), max_length=100)
    code = models.CharField(_("Code"), max_length=20, unique=True)
    calculation_method = models.CharField(_("Calculation Method"), max_length=20, choices=CALCULATION_METHODS)
    description = models.TextField(_("Description"), blank=True, null=True)

ডেমো ডেটা

ফ্যাশনবিডি’র মার্কেটিং টিম নিম্নলিখিত ডিসকাউন্ট টাইপ তৈরি করল:

idnamecodecalculation_methoddescription
1Percentage DiscountPERCENTPERCENTAGEDiscount on all products by a percentage
2Fixed Amount DiscountFIXEDFIXEDFixed amount discount
3Buy X Get Y FreeBXGYBUY_X_GET_YBuy certain quantity, get some free
4Buy More Save MoreTIERTIERDiscount based on quantity tiers
5Combo OfferBUNDLEBUNDLEDiscount for purchasing a bundle of items

কিভাবে কাজ করে

ফ্যাশনবিডি’র মার্কেটিং ম্যানেজার করিম সাহেব এই ডিসকাউন্ট টাইপগুলি ব্যবহার করে বিভিন্ন প্রমোশন প্ল্যান করতে শুরু করলেন। তিনি বললেন:

“আমরা পাঁচ ধরনের ডিসকাউন্ট অফার দিতে চাই।

  • প্রথমত, ঈদ উৎসবে সব পণ্যে 10% ছাড় দেব।
  • দ্বিতীয়ত, 2,000 টাকার বেশি কিনলে 200 টাকা ছাড় দেব।
  • তৃতীয়ত, 3টি শার্ট কিনলে 1টি ফ্রি দেব।
  • চতুর্থত, যত বেশি পণ্য কিনবে তত বেশি ডিসকাউন্ট পাবে।
  • পঞ্চমত, শার্ট, প্যান্ট, এবং জুতা একসাথে কিনলে 15% ছাড় দেব।”

How can we help?