এই পর্যায়ে সিস্টেমের আর্কিটেকচার, মডিউল ডিজাইন, এবং ডাটাবেজের কাঠামো তৈরি করা হয়।
কাজ:
- আর্কিটেকচার ডিজাইন (যেমন: Monolithic, Microservices)।
- মডিউল ডিজাইন।
- ফ্লো চিত্র তৈরি।
উপাদান:
- ডকুমেন্ট: System Design Document (SDD) যেখানে পুরো সিস্টেমের কাজের ধরণ এবং সম্পর্ক বর্ণিত থাকে।
ধাপ ১: আর্কিটেকচার ডিজাইন (Architecture Design)
- Monolithic vs. Microservices আর্কিটেকচার:
- আমরা সিদ্ধান্ত নেব যে পুরো সিস্টেমটি একটি সিঙ্গেল অ্যাপ্লিকেশন হিসেবে থাকবে (Monolithic) নাকি বিভিন্ন ফিচার বা মডিউল আলাদা সার্ভিস হিসেবে কাজ করবে (Microservices)।
- সিস্টেমের সার্ভার, ক্লায়েন্ট, এবং ডেটাবেজের মধ্যে সম্পর্ক এবং কিভাবে ডেটা প্রবাহিত হবে তা ডিজাইন করা হবে।
ধাপ ২: মডিউল ডিজাইন (Module Design)
- প্রত্যেক ফিচারকে একটি মডিউল হিসেবে ডিজাইন করা হবে। উদাহরণস্বরূপ:
- Core HR মডিউল: কর্মী ব্যবস্থাপনা, ডিপার্টমেন্ট ব্যবস্থাপনা।
- Payroll মডিউল: বেতন কাঠামো, বোনাস, ট্যাক্স ব্যবস্থাপনা।
- মডিউলগুলোর মধ্যে ডিপেন্ডেন্সি চিহ্নিত করা হবে এবং কিভাবে তারা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করবে তা নির্ধারণ করা হবে।
ধাপ ৩: ডেটাবেজ ডিজাইন (Database Design)
- ডেটাবেজ স্কিমা তৈরি করা হবে যাতে প্রতিটি মডিউলের জন্য প্রয়োজনীয় টেবিল এবং সম্পর্ক চিহ্নিত করা যায়। উদাহরণস্বরূপ:
- Employee Management: কর্মীর তথ্য, ডিপার্টমেন্ট, পদবী সম্পর্কিত টেবিল।
- Attendance Management: কর্মীর উপস্থিতি, ছুটি, শিফট সম্পর্কিত টেবিল।
- ডেটাবেজ নর্মালাইজেশন এবং ডেটার ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য যথাযথ সম্পর্ক সেটআপ করা হবে।
ধাপ ৪: ফ্লো চিত্র এবং সিকোয়েন্স ডায়াগ্রাম তৈরি (Flowcharts & Sequence Diagrams)
- কিভাবে ইউজার ইন্টারঅ্যাকশন সিস্টেমের মধ্যে কাজ করবে তার একটি ফ্লো চিত্র তৈরি করা হবে।
- সিকোয়েন্স ডায়াগ্রামের মাধ্যমে বিভিন্ন মডিউলের মধ্যে কিভাবে ডেটা এবং অনুরোধ প্রবাহিত হবে তা চিত্রিত করা হবে।
ধাপ ৫: API ডিজাইন (API Design)
- মডিউলগুলোর জন্য API ইন্টারফেস তৈরি করা হবে যাতে সিস্টেমের মধ্যে মডিউলগুলি যোগাযোগ করতে পারে।
- ক্লায়েন্ট-সার্ভার যোগাযোগের জন্য RESTful API বা GraphQL ব্যবহার করা যেতে পারে।
ধাপ ৬: সিকিউরিটি এবং অনুমতি ব্যবস্থাপনা (Security & Permission Management)
- ব্যবহারকারী অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং ভূমিকাভিত্তিক অনুমতি নির্ধারণ করা হবে।
- সিস্টেম সিকিউরিটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সিকিউরিটি ফিচার অন্তর্ভুক্ত করা হবে যেমন এনক্রিপশন, অডিট লগ, এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন।
প্রম্পট:
“আমি একটি উন্নত সিস্টেম ডিজাইন করতে চাই একটি [YOUR SYSTEM NAME HERE]-এর জন্য। আমি চাই ডিজাইনটি এমনভাবে তৈরি করা হোক যেন এটি উচ্চমানের স্কেলিং, নিরাপত্তা, এবং পারফরম্যান্স বজায় রেখে বড় পরিসরে কাজ করতে সক্ষম হয়।
ডিজাইনটি এমন হবে যাতে প্রতিটি স্তর এবং কম্পোনেন্ট সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয়, এবং এর বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমাধানের সম্ভাবনাগুলোও অন্তর্ভুক্ত থাকবে।
১. সিস্টেমের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা: – সিস্টেমের প্রধান ফিচার এবং কার্যকারিতা কী হবে তা সংক্ষেপে উল্লেখ করো। – Functional এবং Non-functional requirements (যেমনঃ Security, Reliability, Scalability) নির্ধারণ করো।
২. উচ্চ স্তরের আর্কিটেকচার: – সিস্টেমের জন্য একটি উচ্চ স্তরের আর্কিটেকচার ডায়াগ্রাম প্রদান করো। – Client-side, Server-side, Database, এবং Cache-এর মতো কম্পোনেন্ট গুলোর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। – Monolithic, Microservices, অথবা Serverless Architecture-এর মতো কোন আর্কিটেকচার ব্যবহার করা উচিৎ, তার যুক্তিসহ ব্যাখ্যা।
৩. API Design: – প্রধান API গুলোর তালিকা এবং তাদের কাজ সংক্ষেপে উল্লেখ করো। – প্রতিটি API এর জন্য HTTP Methods (GET, POST, PUT, DELETE) এবং Endpoint গুলোসহ তথ্য প্রদান করো। – API Rate Limiting, Pagination এবং Caching কৌশল উল্লেখ করো।
৪. ডেটাবেস ডিজাইন ও স্ট্রাকচার: – ডেটাবেসে প্রয়োজনীয় টেবিলের তালিকা এবং সম্পর্কসহ একটি ডেটাবেস ডিজাইন প্রদান করো। – কোন ধরনের ডেটাবেস (SQL vs NoSQL) এবং কেন তা ব্যবহার করা উচিৎ তা ব্যাখ্যা করো। – Read/Write Scalability এবং Data Partitioning কৌশল।
৫. Caching Strategy: – কিভাবে ক্যাশ ব্যবহার করা হবে (যেমনঃ Redis, Memcached) এবং কোথায় ক্যাশ ব্যবহার করা উচিৎ তা ব্যাখ্যা করো। – Data Consistency বজায় রেখে ক্যাশ অপ্টিমাইজেশনের কৌশল।
৬. Load Balancing & Scalability: – Load Balancer কোথায় এবং কিভাবে ব্যবহৃত হবে তার পরিকল্পনা করো। – Horizontal এবং Vertical Scalability-এর সুবিধা এবং প্রয়োগ দেখাও। – Distributed System এবং Data Replication কৌশল ব্যাখ্যা করো।
৭. Message Queue বা Event-Driven Architecture: – সিস্টেমে কি ধরনের অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন ব্যবহার করা যেতে পারে (যেমনঃ RabbitMQ, Kafka), এবং কোথায় এর ব্যবহার উপযুক্ত। – Event-Driven Architecture কীভাবে প্রয়োগ করলে সিস্টেমে Scalability বাড়বে তা ব্যাখ্যা করো।
৮. Security Measures: – Authentication এবং Authorization মেকানিজম (যেমনঃ OAuth, JWT) ব্যাখ্যা করো। – Sensitive Data Encryption এবং Data Masking এর কৌশল। – DDoS Protection, Rate Limiting এবং Data Privacy রক্ষার উপায়।
৯. Failure Recovery & Monitoring: – Fault Tolerance এবং Failover স্ট্রাটেজি কেমন হবে। – সিস্টেম মনিটরিং এর জন্য কোন টুলস এবং পদ্ধতি ব্যবহার করা হবে (যেমনঃ Grafana, Prometheus)। – Automated Recovery এবং Alerting System কেমন হবে।
১০. Practical Challenges & Solutions: – সম্ভাব্য Bottleneck এবং Latency সমস্যাগুলো কী হতে পারে এবং তা সমাধানের উপায়। – কোন কোন স্থানে Data Inconsistency বা Duplication সমস্যা হতে পারে এবং তা এড়ানোর কৌশল। – Multi-user Concurrency ও Data Locking কিভাবে পরিচালনা করা হবে।
১১. Testing & Deployment Strategy: – সিস্টেমের জন্য Unit Testing, Integration Testing এবং Load Testing কৌশল। – Continuous Integration ও Continuous Deployment (CI/CD) এর জন্য ব্যবহৃত টুলস এবং পদ্ধতি।
১২. Maintenance & Future Scalability: – ভবিষ্যতের ফিচার যোগ করার জন্য সিস্টেমটি কিভাবে স্কেল করা যাবে। – Automated Scaling এবং Database Sharding বা Partitioning কৌশল ব্যাখ্যা।
Expected Response: একটি পূর্ণাঙ্গ সিস্টেম ডিজাইন যেটি বড় মাপের ডেটাসেট, উচ্চ ব্যবহারকারীর চাপ এবং বিভিন্ন সিকিউরিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, যেখানে প্রতিটি ধাপে সুনির্দিষ্টভাবে ডিজাইন, সমস্যা এবং সমাধানের পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে।
ব্যবহার:
[YOUR SYSTEM NAME HERE]এর স্থানে আপনার টপিকের নাম বসান।- এই প্রম্পটটি যেকোনো সিস্টেম ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন।