python-basic

⌘K
  1. Home
  2. python-basic
  3. পরিচিতি

পরিচিতি

পাইথন অত্যন্ত শক্তিশালী, আধুনিক, সহজে বোধগম্য ও পরিচ্ছন্ন একটি প্রোগ্রামিং ভাষা। ওয়েব প্রোগ্রামিংয়ে পাইথন বেশ জনপ্রিয়। ডাটা সায়েন্সেও এর ব্যবহার বাড়ছে দিন দিন। উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষা ও গবেষণায় প্রোগ্রামিংয়ের কাজে পাইথন যেমন ব্যবহৃত হচ্ছে, তেমনি প্রোগ্রামিং শেখার জন্যও পাইথন ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না। যারা মোটামুটি প্রোগ্রামিং পারে কিন্তু পাইথন ভাষায় কখনো কোড করে নি, এই ওয়েবসাইট টি তাদের জন্য উপযোগী।

✔ পাইথন কি?

পাইথন একটি খুব জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা যা বিভিন্ন ধরণের কাজের জন্য একাধিক ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি সমৃদ্ধ। পাইথন শেখা কতটা জরুরি তা আপনার ক্যারিয়ার লক্ষ্য এবং আগ্রহের উপর নির্ভর করে। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, অটোমেশন, বা কম্পিউটার সায়েন্সের অন্যান্য ক্ষেত্রে কাজ করতে চান, তাহলে পাইথন শেখা খুবই প্রয়োজনীয় । এছাড়াও, পাইথন একটি বহুমুখী ভাষা হওয়ায় বিভিন্ন ধরণের প্রোগ্রামিং কাজের জন্য উপযোগী। ক্ষেত্রবিশেষে পাইথন এর প্রধান ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরীগুলো হলো:

  ওয়েব ডেভেলপমেন্ট:

  • Django: এটি একটি উচ্চ-স্তরের ওয়েব ফ্রেমওয়ার্ক যা দ্রুত ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির সুবিধা দেয়।
  • Flask: এটি হল একটি ওয়েব ফ্রেমওয়ার্ক যা সহজ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য আদর্শ।

  ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং:

  • Pandas: ডেটা ম্যানিপুলেশন ও বিশ্লেষণের জন্য ব্যবহার হয়।
  • NumPy: বৈজ্ঞানিক গণনার জন্য ব্যবহৃত হয়।
  • SciPy: বিজ্ঞান ও প্রকৌশলের জন্য ব্যবহৃত হয়।
  • Scikit-learn: মেশিন লার্নিং মডেল তৈরির জন্য ব্যবহৃত হয়।
  • TensorFlow: ডীপ লার্নিং ও নিউরাল নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়।
  • Keras: উচ্চ-স্তরের নিউরাল নেটওয়ার্ক এপিআই।

  অটোমেশন ও স্ক্রিপ্টিং:

  • Selenium: ওয়েব ব্রাউজার অটোমেশনের জন্য ব্যবহার হয়।
  • PyAutoGUI: গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অটোমেশনের জন্য।
  • Scrapy: একটি জনপ্রিয় পাইথন ভিত্তিক ফ্রেমওয়ার্ক, যা বিশেষ করে ওয়েব ক্রলিং এবং ওয়েব স্ক্র্যাপিং জন্য ব্যবহৃত হয়।
  • BeautifulSoup: একটি পাইথন লাইব্রেরি যা ওয়েব পার্সিং বা HTML এবং XML ফাইলগুলির ডেটা এক্সট্র্যাকশনের জন্য ব্যবহৃত হয়।

How can we help?