ভেরিয়েবল হল মেমরি লোকেশন এর নাম। যেখানে আমরা ভেল্যু স্টোর করতে পারি। সময়ের সাথে সাথে ভেরিয়েবল এর মান পরিবর্তন হয়।
Variables
প্রোগ্রামিং এ ডেটা/ভ্যালু সংরক্ষণের পদ্ধতিই ভ্যারিয়েবল। মনেকরি আমাদের একটি লগইন পেজ আছে যার একটি ফিল্ড name আরেকটি ফিল্ড password । প্রোগ্রামের মাধ্যমে name এবং password ফিল্ডের ভ্যালু সংরক্ষণের জন্য আমাদের দুইটি ভ্যারিয়েবল বানিয়ে তারমধ্যে name এবং password ফিল্ডের ভালুকে ধরে প্রোগ্রাম করতে হয়।
এটি একটি উদাহরণ দিয়ে সহজে বোঝানো যাক:
# এখানে "John" হলো টেক্সট স্ট্রিং যা ভ্যারিয়েবল name তে সংরক্ষণ করা হয়েছে
name = "John"
# এখানে 25 হলো একটি সংখ্যা যা ভ্যারিয়েবল age তে সংরক্ষণ করা হয়েছে
age = 25
# এখানে True হলো বুলিয়ান মান যা ভ্যারিয়েবল is_student তে সংরক্ষণ করা হয়েছে
is_student = True
print(name) # "John" মান প্রিন্ট করবে
print(age) # 25 মান প্রিন্ট করবে
print(is_student) # True মান প্রিন্ট করবেউপরের উদাহরণে ভ্যারিয়েবল name, age, is_student তিনটি ভ্যারিয়েবল যা সেই মানগুলো ধারণ করে এবং পরবর্তীতে ব্যবহার করা হয়। প্রিন্ট স্টেটমেন্টগুলো প্রতিটি ভ্যারিয়েবলের মান প্রিন্ট করছে।