আমরা যখন কোন একটা প্রজেক্ট এর কাজ করবো তখন আমাদের অনেক গুলো কোড লিখতে হবে প্রজেক্ট এর চাহিদা অনুযায়ী ।
মনেকরি আমাদের প্রজেক্ট এ লগিন পেজ, রেজিস্ট্রেশন পেজ,প্রোফাইল পেজ ইত্যাদি সহ আরো অনেক ফিচার দরকার এখন আমরা যদি একটি ফাইলের মধ্যে সব ফাংশন ভ্যারিয়েবল সহ্য আরো অনেক কোড লিখি তাহলে কোডগুলো অনেক হিজিবিজি মনে হবে কিনতু এই কাজটি যদি আমরা ছোট ছোট অংশে ভাগ করে ফেলি তাহলে কোডগুলো অনেক অর্গানাইজ হবে এবং কাজ করতেও সুবিধা হয়।
Module Types
মডিউল ব্যাবহার করে কাজ করলে অনেক সুবিধা পাওয়া যায়। মডিউল কয়েক ধরনের হয় ।
১. বিল্ট ইন মডিউল
২.স্ট্যান্ডার্ড মডিউল
৩. থার্ড পার্টি মডিউল
৪. কাস্টম মডিউল
আরো থাকতে পারে আমি আপাতত এই কয়টা জানি
১. বিল্ট ইন মডিউল:
আমরা প্রোগ্রামে print () ফাংশন ব্যাবহার করি যা দিয়ে খুব সহজে কোন অবজেক্টকে প্রিন্ট করতে পারি। প্রিন্ট ফাংশন ব্যাবহার করার সময় আমাদের শুধু print () টি কল করলেই কাজ হয়ে যায় কারণ কিছু কিছু মডিউল ডিফল্ট ভাবে পাইথন এ বিল্ট ইন ভাবে দেয়া আছে যেগুলো পাইথন interpreter রান হওয়া মাত্র সেগুলো চালু হয়ে যায় এগুলোই বিল্ট ইন মডিউল।
যেমন :
print ("hello world")২.স্ট্যান্ডার্ড মডিউল :
এইগুলোও পাইথন ইনস্টল করার সময় বিল্ট ইন ভাবে দেয়া থাকে কিন্তু প্রয়োজন অনুযায়ী এইগুলোকে ইমপোর্ট করতে হয়। যেমন আজকে কি বার এটা জানার জন্য পাইথন এ datetime নামে মডিউল টি ইমপোর্ট করে ব্যাবহার করতে হবে। যেমন:
import datetime৩: থার্ড পার্টি মডিউল:
অনেক প্রোগ্রামার নিজেদের তৈরি কিছু মডিউল পাইথন এর মডিউল ইনডেক্স করে রাখার ডিরেক্টরিতে আপলোড করে রাখে পরে যে কেউ ডাউনলোড করে টা ব্যাবহার করতে পারে।
ডাউনলোড এর পর নিচের মত ইমপোর্ট হবে।যেমন
import numpy৪. কাস্টম মডিউল :
আমরা নিজেদের জন্য যে মডিউল বানিয়ে ব্যাবহার করি সেটাই আমাদের কাস্টম মডিউল।
মনেকরি লগিন পেজ এর জন্য প্রয়োজনীয় ভ্যারিয়েবল ফাংশন একটি ফাইলে রাখলাম login.py নামে।আবার রেজিস্ট্রেশন পেজ এর জন্য প্রয়োজনীয় ফাংশন ও দরকারি কোড লিখে আরেকটি ফাইল বানালাম registration.py । আমরা আমাদের কাজের সুবিধার জন্য কোডকে বিভিন্ন ফাইলে রেখে যে কাজটি করছি এটাই মূলত পাইথন এর মডিউল। login.py ও registration.py ফাইল দুইটি এক একটি মডিউল।
মডিউল বানিয়ে কিভাবে ব্যবহার করবো
ধরা যাক, আপনি একটি মডিউল তৈরি করতে চান,
- প্রথমত, আপনি একটি নতুন
.pyফাইল তৈরি করতে পারেন, যেটি উদাহরণঃwelcome_module.py. - এই ফাইলে আপনি আপনার কোড লেখতে পারেন, উদাহরণঃ
# এটি আপনার মডিউল কোড
def welcome(name):
return f"স্বাগতম, {name}!"
name = 'olee ahmmed'
def add(a, b):
return a + b
এই মডিউল ফাইলটি তৈরি হলে, আপনি অন্য কোথাও এই মডিউল ব্যবহার করতে পারেন। উদাহরণঃ
# অন্য একটি পাইথন ফাইল
import welcome_module # মডিউলটি ইম্পোর্ট করুন
# মডিউল থেকে কোড ব্যবহার করুন
message = welcome_module.welcome("আমার বন্দু")
print(message) # এটি "স্বাগতম, আমার বন্দু!" প্রিন্ট করবে
# মডিউল থেকে variable ব্যবহার করুন
print(welcome_module.name)
Rename Module
আমরা ইচ্ছা করলে মডিউলটি ইম্পোর্ট করার সময় মডিউলের একটি নাম দিতে পারি এবং ওই নাম ধরে মডিউলটির ফাংশন বা ভ্যারিয়েবল এক্সেস নিতে পারি।
# অন্য একটি পাইথন ফাইল
import welcome_module as we # মডিউলটি ইম্পোর্ট করুন
# মডিউল থেকে কোড ব্যবহার করুন
message = we.welcome("আমার বন্দু")
print(message) # এটি "স্বাগতম, আমার বন্দু!" প্রিন্ট করবে